ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

সংঘাত বিস্তারের শঙ্কা: বিশ্বজুড়ে আমেরিকানদের ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
সংঘাত বিস্তারের শঙ্কা: বিশ্বজুড়ে আমেরিকানদের ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মধ্যপ্রাচ্যে তীব্র হতে থাকা সংঘাত ও সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বব্যাপী অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) থেকে একটি বৈশ্বিক ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) জারি করা হয়েছে। 

এতে বিশেষভাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি ফ্লাইট বাতিল, হঠাৎ আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াতে যেকোনো সম্ভাব্য বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

একই সাথে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ কিংবা মধ্যপ্রাচ্য হয়ে অন্যত্র যাতায়াতের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আশঙ্কাপ্রকাশ করে জানিয়েছে, ইরান কিংবা তাদের সমর্থিত আঞ্চলিক গোষ্ঠীগুলো বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন, স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা কিংবা আমেরিকান নাগরিকদের ওপর লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালাতে পারে।

আরও পড়ুন: ২০২৭ সালের জন্য সরকারি দুই হজ প্যাকেজ ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক সংঘাত তীব্র রূপ নেওয়ার প্রেক্ষাপটেই এই বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হলো। মার্কিন প্রশাসন মনে করছে, বর্তমান পরিস্থিতির আরও অবনতি ঘটলে তা আন্তর্জাতিক ভ্রমণব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa