https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য দুটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সাধারণ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে এ প্যাকেজ দুটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
প্যাকেজ-১ (সাধারণ):
আবাসন: মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১,০০০–১,৪০০ মিটারের মধ্যে এবং মদিনার মারকাজিয়া এলাকায় অবস্থান।
মিনায় অবস্থান: জোন-২ এ তাঁবুর সুবিধা।
অন্যান্য সুবিধা: মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী খাবার ও মোয়াল্লেম সেবা। অতিরিক্ত ফি দিয়ে রুম আপগ্রেড বা শর্ট প্যাকেজের সুবিধা নেওয়া যাবে। অবস্থানকাল ৩৫-৪০ দিন।
খরচ: ৬,১৫,২৬৩ টাকা।
প্যাকেজ-২ (সাশ্রয়ী):
আবাসন: মক্কায় হারাম শরীফ থেকে ২–৩ কিলোমিটার দূরে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে। দূরত্ব ২ কিমির বেশি হলে যাতায়াতের জন্য সৌদি সরকারের নিয়মানুযায়ী ‘সালাওয়াত’ বাসের ব্যবস্থা থাকবে।
মিনায় অবস্থান: জোন-৫ এ তাঁবুর সুবিধা।
অন্যান্য সুবিধা: মিনা-আরাফায় মোয়াল্লেমের মাধ্যমে খাবার ও ‘সার্ভিস প্যাকেজ-৩’ সেবা।
খরচ: ৫,০৫,৬৪৮ টাকা।


