ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা

ছবি: -সংগৃহীত

মিয়ানমার সীমান্তে সার্বিক নিরাপত্তা জোরদার ও অস্থিতিশীলতা রোধে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব ও পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি, মিয়ানমার সেনাবাহিনী, আরসা ও আরএসইউ-সহ বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী দলের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমানায় এসে পড়ছে। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও গোলাগুলিতে বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনা ঘটছে। এসব ঝুঁকি মোকাবেলায় ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

সীমান্তে ল্যান্ডমাইনের ঝুঁকি এড়াতে বিজিবিকে প্রয়োজনীয় মাইন ডিটেকশন যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে এবং বিজিবি সদস্যরা মাইন খোঁজার কাজ অব্যাহত রেখেছেন।

ভারত থেকে অবৈধ ‘পুশ-ইন’ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিজিবি ও স্থানীয় জনগণের সহায়তায় এখন পর্যন্ত পুশ-ইন সফলতা ও সাহসিকতার সাথে ঠেকানো সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর তাদের রাজনৈতিক এজেন্ডা প্রদর্শনের চেষ্টা হতে পারে। কোনো ব্যক্তি যদি সত্যিই বাংলাদেশি নাগরিক হন, তবে ভারত সরকারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা দিতে হবে। জাতীয়তা যাচাই-বাছাই (ন্যাশনালিটি ভেরিফিকেশন) শেষে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে নেওয়া হবে; অন্য কোনো উপায়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করল সৌদি আরব

পুশ-ইন প্রতিরোধে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করায় বিজিবি সদস্যদের বার্ষিক নিয়মিত পদকের পাশাপাশি বিশেষ সনদ বা অতিরিক্ত কোনো স্বীকৃতি দেওয়া যায় কি না, তা নিয়ে বিজিবি মহাপরিচালকের (ডিজি) সাথে আলোচনা করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa