https://dailymatrivumi.com


রাশেদ খাঁন। ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিব পদমর্যাদার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রোববার (১৯ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে প্রজ্ঞাপনের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে।”
আরও পড়ুন: বিশ্বকাপের সেরা খেলোয়াড় ‘গোল্ডেন বল’ জিতলেন রদ্রি
নতুন এই পদায়ন ও অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন রাশেদ খাঁন।


