ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে এক বছর করল সৌদি আরব

ছবি: -সংগৃহীত

পর্যটন খাতকে সমৃদ্ধ করা এবং দর্শনার্থীদের সুবিধা বাড়াতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে (৩৬৫ দিন) উন্নীত করেছে সৌদি আরব। নতুন এই নিয়মে ভিসাধারীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার টানা সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন।

সোমবার সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ)-এর বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদিতে প্রবেশের পূর্বে প্রতিবারই দর্শনার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে এবং বাধ্যতামূলকভাবে ওমরাহ অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। কেনা প্যাকেজের সময়সীমা ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না।

আরও পড়ুন: নেইমারকে অনুপ্রেরণা মেনে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস

হজ চলাকালীন এই সুবিধা স্থগিত থাকবে। নির্দিষ্টভাবে আরবি জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে এবং এই সময়ে তা ব্যবহার করা যাবে না।

সৌদি রাজপুত্র ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য ও অর্থনৈতিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে এই নতুন ভিসা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa