https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভাটি শুরু হয়।
সভায় মোট ১৪ হাজার ৮০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের ৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য পেশ করা হয়েছে।
আরও পড়ুন: ফিফা প্রধান ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব বানাতে চান ট্রাম্প
মোট ৯টি প্রকল্পের মধ্যে ৪টি একদম নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১১,১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ হিসেবে ৩,৫৫০ কোটি ৪৪ লাখ টাকা সংস্থান করা হবে।


