ঢাকা
১৪ জুলাই ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পানিবন্দি লাখো মানুষ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু
Advertise with us

অভিনয় ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা সানাই মাহবুবের

বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১   ১৩৭১ বার পঠিত
অভিনয় ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা সানাই মাহবুবের

বেশ কয়েক বছর নাটক ও সিনেমায় অভিনয় করেছেন সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। তবে ক্যারিয়ারে সুবিধাজনক অবস্থানে যেতে পারেননি তিনি। সামাজিক মাধ্যমে আপত্তিকরভাবে নিজেকে উপস্থাপন করে বার বার মুখোমুখি হয়েছেন সমালোচনার।
এবার এই অভিনেত্রী ঘোষণা দিলেন অভিনয় ছাড়ার। একই সঙ্গে ইসলামের পথে নিজের বাকি জীবন অতিবাহিত করারও কথা এক ভিডিওবার্তায় জানিয়েছেন তিনি। যেখানে তাকে হিজাব পরে উপস্থিত হতে দেখা গেছে।

সানাই বলেন, ‘ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না। পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে। ’

একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।

সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢালিউডে পা রেখেছিলেন সানাই। কিন্তু সেই পথচলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি। অল্প সময়ের ফাঁকে কিছু সিনেমায় তিনি শুটিং করেছিলেন। তার একটি ‘ময়নার শেষকথা’। এটি মুক্তি পেতে যাচ্ছে শিগগিরই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us