ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

আধিপত্যের জেরে কুষ্টিয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
আধিপত্যের জেরে কুষ্টিয়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা

ছবি: -সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এই ঘটনা ঘটে। এ হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন দেবীনগর গ্রামের ফারুক হোসেন (৪০) এবং খানপুর গ্রামের আব্দুল শেখ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ছালিম হোসেনের সাথে সামিরুল মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়। পরে রাতে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। ছালিম কৌশলে পালিয়ে বাঁচলেও, বাড়িতে থাকা ফারুক, আব্দুল ও মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুলের মৃত্যু হয় এবং আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: নারী কয়েদি পালানোর ঘটনায় কাশিমপুর কারাগারের ৭ রক্ষী বরখাস্ত

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa