https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
প্রশাসনিক ব্যস্ততার কারণে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পূর্বনির্ধারিত ফল প্রকাশের তারিখ (২০ জুলাই) পিছিয়ে গেছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চীনে ভয়াবহ ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৩৪
তিনি জানান, সংশ্লিষ্ট অংশীজনরা জরুরি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ে ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা যায়নি। তবে এতে খুব বেশি বিলম্ব হবে না। নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করা হলেও, চলতি জুলাই মাসের বাকি দিনগুলোর মধ্যেই সব কাজ গুছিয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।


