https://dailymatrivumi.com


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: -সংগৃহীত
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম এক কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) ঘোষণা করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। গত বৃহস্পতিবার সংগঠনটি এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
আইআরআই ট্রাম্পকে ‘অপরাধী’ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছে, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে। যে ব্যক্তি বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করতে পারবে, তাকে এই অর্থ দেওয়া হবে। বিবৃতিতে যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়াকে একটি ‘বাধ্যতামূলক অঙ্গীকার’ হিসেবে উল্লেখ করে বলা হয়, স্বৈরাচারীরা স্বাধীনতাকামী মানুষের ক্ষোভ থেকে কখনোই নিরাপদ আশ্রয় পাবে না।
আরও পড়ুন: নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ বাস্তবায়নে একযোগে কাজ করছে সরকার: প্রেসসচিব
গালফ নিউজের তথ্য অনুযায়ী, সম্প্রতি ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা প্রকাশ্যেই স্বীকার করেন। ট্রাম্পের এই মন্তব্যের পর ক্ষুব্ধ হয়েই সশস্ত্র গোষ্ঠী আইআরআই তার মাথার দাম ঘোষণা করে এই বিবৃতি জারি করেছে।


