ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

হামের উপসর্গ নিয়ে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ৭৭৩

অনলাইন ডেস্ক
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
হামের উপসর্গ নিয়ে আরো ৪ প্রাণহানি, আক্রান্ত ৭৭৩

ছবি: -সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে, তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৭৩টি শিশু। শনিবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৪টি শিশু হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে এবং ৬৯৯ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে ৬৪৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯৮ জন।

আরও পড়ুন: বাংলাদেশে বুলেট ট্রেন চালুর সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৪টি শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৯৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং ৬৮৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই চার মাসে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জনে, যার মধ্যে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হামের নিশ্চিত উপস্থিতি মিলেছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং ৯৫ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa