ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা
Advertise with us

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: থানায় মামলা

মাতৃভূমি অনলাইন
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৪৪ বার পঠিত
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: থানায় মামলা

ছবি: সংগৃহীত  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভারে সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় জড়িত কাউকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের খোঁজখবর নিয়ে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। ঘটনাটি খতিয়ে দেখতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। পাশাপাশি অনুষ্ঠান চলাকালে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

গতকাল সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিসির সমাবেশ চলাকালে এই বোমা হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাত সাড়ে ৯টার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশের মঞ্চে যান। তারা মঞ্চে ওঠার ঠিক ৫-১০ মিনিট আগে সমাবেশস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। জেনারেটরের মাধ্যমে কয়েকটি বাতি জ্বালানো হলেও তা ছিল অপর্যাপ্ত। আয়োজকরা বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা

এই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতির মধ্যেই ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে রাত আনুমানিক ৯টা ৪২ মিনিটে মঞ্চ থেকে ১০-১৫ ফুট সামনে হঠাৎ এক বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তে চারিদিক সাদা ধোঁয়ায় ছেয়ে যায়। সমাবেশে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিক এবং সাধারণ শ্রোতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পরপরই সবাই দিগ্বিদিক ছুটতে শুরু করলে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই হামলায় শাহিন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদৎ হোসেন (৪০), ডিবিসি নিউজের ক্যামেরাম্যান মো. মজনু (৪৫) এবং এনপিবি নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. সাইফুল ইসলামসহ (২৫) আরও অনেকেই গুরুতর রক্তাক্ত ও আহত হন। এজাহারে অভিযোগ করা হয়, অজ্ঞাতনামা আসামিরা এনসিপির নেতৃবৃন্দ ও সাধারণ শ্রোতাদের হত্যার উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa