https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। বুধবার (২২ জুলাই) সকাল ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের খেত ইতিমধ্যেই তলিয়ে যেতে শুরু করেছে। এর ফলে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। পানির অতিরিক্ত চাপ সামলাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাটই খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ড সতর্ক করে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।


