ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা
Advertise with us

শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি ঠেকাতে ফ্রান্সে কঠোর আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২২ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি ঠেকাতে ফ্রান্সে কঠোর আইন পাস

ছবি: -সংগৃহীত

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশ রক্ষায় ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট। মঙ্গলবার পার্লামেন্টের দুই কক্ষ—সিনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলির অনুমোদনের মাধ্যমে ইউরোপের প্রথম দেশ হিসেবে এ সংক্রান্ত আইন চালু করল ফ্রান্স।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী কেউ ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না।

বর্তমানে চালু থাকা ১৫ বছরের কম বয়সীদের অ্যাকাউন্টগুলোও বন্ধ করতে হবে। এজন্য প্ল্যাটফর্মগুলোকে অতিরিক্ত চার মাস সময় দেওয়া হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের বয়স নিশ্চিত করতে হবে।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ দীর্ঘদিন ধরেই ডিজিটাল আসক্তি থেকে শিশুদের মুক্ত করে বই পড়া ও শিক্ষণীয় পরিবেশে ফিরিয়ে আনার পক্ষে সোচ্চার ছিলেন। নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই তিনি আইনটি পুরোপুরি কার্যকর করতে চান।

এর আগে অস্ট্রেলিয়া বিশ্বজুড়ে প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছিল। ফ্রান্সের নতুন আইনটিও ইউরোপীয় ইউনিয়নের নীতিমালার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা পর্যালোচনা করে দেখছে ইউরোপীয় কমিশন। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও আইন মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa