ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা
Advertise with us

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯১

অনলাইন ডেস্ক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৬৯১

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১ জন শিশু। আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের সবাই হামের উপসর্গজনিত কারণে প্রাণ হারিয়েছে; তবে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭২১ জন শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। অর্থাৎ, সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১৬-তে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯১ জন শিশুর মধ্যে ৭৮ জনের দেহে নিশ্চিতভাবে হামের অস্তিত্ব মিলেছে এবং ৬১৩ জন উপসর্গজনিত রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এই সময়ে নতুন করে ৫৮১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭৯ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ১৫ হাজার ২৭২ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫ হাজার ২৯৮ জন শিশুর মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa