https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
দেশের বৈরী আবহাওয়ার কথা বিবেচনা করে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে গুচ্ছ ভর্তি কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে সর্বমোট ৪২০টি আসন ফাঁকা রয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী যথাসময়ে ভর্তি হতে পারেননি। খালি থাকা আসনগুলোর বড় একটি অংশই বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
আরও পড়ুন: তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাপ্রধান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানিয়েছেন, তাদের বিশ্ববিদ্যালয়ে এখনো ৩৬টি আসন (৩৫টি মেধা ও ১টি কোটা) খালি আছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে পারবেন।


