https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে চারপাশে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার তৈরির পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। এই উদ্দেশ্যে দেশটির পরিবেশমন্ত্রী ইদিত সিলম্যান নীল নদের কুমিরের বিশেষ সংরক্ষিত প্রাণীর মর্যাদা বাতিল করে একটি নতুন অধ্যাদেশে সই করেছেন, যার ফলে নিরাপত্তার প্রয়োজনে রাষ্ট্র এই কুমির নিজেদের হেফাজতে রাখতে পারবে।
মূলত দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের ফ্লোরিডার এক ডিটেনশন সেন্টার থেকে অনুপ্রাণিত হয়ে দেওয়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনাটি অনুমোদনের পর বেন গাভির ফেসবুকে একটি এআই-জেনারেটেড ছবি প্রকাশ করে বন্দিদের সতর্কবার্তাও দেন। কারা কর্তৃপক্ষ দাবি করেছে যে বিপজ্জনক কুকুর সামলানোর অভিজ্ঞতা থাকায় তারা কুমিরও নিয়ন্ত্রণ করতে পারবে।
আরও পড়ুন: পরিবেশ দূষণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক
তবে পরিবেশ মন্ত্রণালয়ের আইনি উপদেষ্টা নেটা ডোরি, প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, পাহারার কাজে বন্যপ্রাণী ব্যবহার অনৈতিক এবং এটি মানুষের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি শীতকালে নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণে কুমির নিরাপত্তা ব্যবস্থায় কার্যকরও হবে না। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে সংরক্ষিত থাকা এই নীল নদের কুমিরের আড়াই শতাধিক জাত গত বছর পশ্চিম তীরের এক খামারে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করেছিল, যা নিয়ে সে সময়ও তীব্র প্রতিবাদ হয়েছিল।


