https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে. বৈঠকে বিশেষ করে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বায়ুদূষণ রোধে ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, রাজধানী ঢাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। হর্ন নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনার মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
এ ছাড়া, ঢাকার সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণ এবং রাজধানীতে অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন সরকারপ্রধান।
আরও পড়ুন: চীনের সঙ্গে সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে আরও শক্তিশালী হবে: মির্জা ফখরুল
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


