ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

মস্কো ও পশ্চিমাঞ্চলে ইউক্রেনের ৩৭০টিরও বেশি ড্রোন হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ১০ বার পঠিত
মস্কো ও পশ্চিমাঞ্চলে ইউক্রেনের ৩৭০টিরও বেশি ড্রোন হামলা, নিহত ৭

ছবি: -সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোসহ দেশটির পশ্চিমাঞ্চলে রাতভর ৩৭০টিরও বেশি ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৮ জুলাই) রুশ কর্তৃপক্ষের বরাতে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে অন্তত সাতজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শুক্রবার রাত সাড়ে আটটা থেকে মস্কো অঞ্চল লক্ষ্য করে ৩৭০টিরও বেশি ড্রোন ধেয়ে আসে। রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী দূরবর্তী এলাকাগুলোতেই অধিকাংশ ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। এর মধ্যে ৬৪টি ড্রোন মস্কোর কাছাকাছি পৌঁছালে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: সৈকতে আকস্মিক টর্নেডোর হানা: আতঙ্কিত পর্যটকদের কক্সবাজার ত্যাগ

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় তাম্বোভ অঞ্চলের কোটোভস্ক শহরের একটি ‘ওয়াইল্ডবেরিজ’ লজিস্টিক সেন্টারে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। তাম্বোভের আঞ্চলিক গভর্নর এভজেনি পারভিশভ জানান, এই হামলায় সেখানে কর্মরত নৈশকালীন শিফটের সাতজন কর্মী নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa