ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হামলা সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর বাহামাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর মৃত্যু ট্রেনে যাত্রীবেশে ছিনতাই চক্রের ১১ নারী আটক
Advertise with us

মেসিকে টপকে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ২৩ বার পঠিত
মেসিকে টপকে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

ছবি: -সংগৃহীত

অন্যান্য পুরষ্কারে স্পেনের জয়জয়কার। বিশ্বকাপের মেগা ফাইনালে গোল করতে না পারায় লিওনেল মেসিকে টপকে ১০টি গোল করে ২০২৬ ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) নির্বাচিত হয়েছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার এই ব্যক্তিগত অর্জন নিজের করে নিলেন তিনি।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

থ্রিলার ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬–৪ গোলে হেরে গেলেও জোড়া গোল করেন এমবাপ্পে, যা তাঁর আসরের মোট গোলসংখ্যাকে ১০-এ উন্নীত করে।

৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন আর্জেন্টিনার লিওনেল মেসি। এ ছাড়া নরওয়ের আরলিং হলান্ড এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম ৭টি করে এবং হ্যারি কেইন ও উসমান দেম্বেলে ৬টি করে গোল করেন।

সেনেগালের বিরুদ্ধে ৩–১ এবং ইরাকের বিপক্ষে ৩–০ জয়ের ম্যাচে জোড়া গোল দিয়ে টুর্নামেন্ট শুরু করেন তিনি। নরওয়ের বিপক্ষে গোল না পেলেও সুইডেনকে শেষ বত্রিশে ৩–০ গোলে হারানোর ম্যাচে তিনি আবারও জোড়া গোল পান। এরপর শেষ ষোলোয় প্যারাগুয়ের বিরুদ্ধে একমাত্র পেনাল্টি গোল এবং কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২–০ জয়ের ম্যাচেও একটি গোল করেন। সেমিফাইনালে স্পেনের কাছে দল হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও জোড়া গোল করেন এমবাপ্পে।

আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতার পাশাপাশি আসরের প্রধান ব্যক্তিগত পুরস্কারগুলো নিজেদের ঝুলিতে পুরেছে স্পেন। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে আসরের সেরা খেলোয়াড় হয়েছেন স্পেনের অধিনায়ক ও মাঝমাঠের কাণ্ডারি রদ্রি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী নিযুক্ত হলেন রাশেদ খাঁন

সাতটি ম্যাচে মাত্র ১টি গোল হজম করে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরষ্কার পান উনাই সিমন। সেরা উদীয়মান খেলোয়াড়: স্প্যানিশ তরুণ রক্ষণভাগের নির্ভরতা পাউ কুবারসি জিতে নিয়েছেন আসরের সেরা নবীন ফুটবলারের পুরষ্কার।উল্লেখ্য, ফাইনালের অতিরিক্ত সময়ে জয়সূচক একমাত্র গোলটি করে স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের মহা-আনন্দে ভাসান স্প্যানিশ তারকা ফেরান তোরেস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa