https://dailymatrivumi.com


প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: -সংগৃহীত
শিল্পখাতে বিদ্যমান গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বিটিএমএ সভাপতি জানান, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সার্বিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুধাবন করার চেষ্টা করছেন। এ খাতের সমস্যা নিরসনে বর্তমান সরকারের এমন আন্তরিক পদেক্ষেপে শিল্প উদ্যোক্তারা গভীরভাবে উৎসাহিত বোধ করছেন।
তিনি অভিযোগ করে বলেন, অতীতে সময়োপযোগী পদক্ষেপ না নেওয়ার কারণেই আজ শিল্পখাতে এ তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে যেসব কারখানা পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর কোথায় কতটুকু সহায়তা ও সংস্কার প্রয়োজন, তা চিহ্নিত করে দ্রুত একটি প্রতিবেদন দিতে উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শওকত আজিজ রাসেল আরও মন্তব্য করেন, বর্তমান সরকারের যে আন্তরিক মনোযোগ ও সহযোগিতা পাওয়া যাচ্ছে, তা যদি বিগত ১৭ বছর পাওয়া যেত, তবে দেশের শিল্পখাতে আজকের এই করুণ অবস্থা সৃষ্টি হতো না।


