https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
দেশজুড়ে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা গেছে। এ নিয়ে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২০ জনে।
আজ রোববার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত হয়ে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছে। নতুন আক্রান্ত ১ হাজার ১৬০ জনের মধ্যে ১৭০ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হামে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ হাজার ৪৪২ জনে।
আরও পড়ুন: কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলায় মৃত্যু, নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি
অন্যদিকে, ২৪ ঘণ্টায় ৯৯০ জনের শরীরে নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে (১৫ মার্চ) এ পর্যন্ত মোট ১ লাখ ৬ হাজার ২৩৯ জন আক্রান্ত শিশু ও ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ২ হাজার ৪০০ জন।


