ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

ইরানে মার্কিন হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
ইরানে মার্কিন হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ছবি: -সংগৃহীত

হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলা ও পরবর্তীতে পাল্টা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাময়িক যুদ্ধবিরতির অবসান ঘটে। এরপর টানা ১৩ দিন দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর অবশেষে ইরানে সামরিক হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ রোববার (২৬ জুলাই) মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সংকটের বিষয়টি কাজ করেছে। অঞ্চলটিতে নিয়োজিত অত্যন্ত ব্যয়বহুল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা মূলক গোলাবারুদের মজুদ প্রায় শেষের পথে। এ অবস্থায় হামলা অব্যাহত রাখা মার্কিন সামরিক বাহিনীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে কর্মকর্তাদের সতর্কবার্তার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

সূত্র মতে, গত শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এই সিদ্ধান্ত দেন। তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প এই স্থগিতাদেশের কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি। ফলে সামরিক পদক্ষেপটি অল্প সময়ের জন্য বন্ধ থাকছে নাকি দীর্ঘ মেয়াদে, তা এখনো অনিশ্চিত।

আরও পড়ুন: বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ক্লাবে ফিরেই জোড়া গোল নেইমারের

বিশ্লেষকদের মতে, মার্কিন রাষ্ট্রপতির এই পদক্ষেপে সামরিক সংকটের কূটনৈতিক সমাধানের একটি সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, এটি এটাও ইঙ্গিত করে যে বর্তমান স্কেলে সামরিক চাপ আর কার্যকর হচ্ছে না। সাময়িক বিরতির এই সুযোগে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক কৌশল পুনর্গঠন করে আরও বড় আকারের অভিযানের প্রস্তুতি নিতে পারে বলেও মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa