ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

যশোর সীমান্ত থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
যশোর সীমান্ত থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

ছবি: -সংগৃহীত

চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার ধুমধুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের চাওয়া সহায়তা ও যৌথ সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক প্রক্রিয়ার পর তাকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, ডেভিড ইমন ও তার অন্যতম সহযোগী রায়হানকে গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক দল দীর্ঘদিন ধরে কাজ করছিল। সেই ধারাবাহিক অভিযানে যশোর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হলেও, নোয়াখালীতে পরিচালিত অপর এক অভিযানে তার সহযোগী রায়হান অল্পের জন্য পালিয়ে যায়। তবে তাকেও দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেভিড ইমনকে গ্রেপ্তার ও পুরো অভিযানের বিশদ তথ্য জানাতে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান এসপি মাসুদ আলম।

এর আগে গত রবিবার রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa