ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ছবি: সংগৃহীত  

২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম নগরীতে। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও গোড়ালিসম পানি আবার হাঁটু সমান পানি জমে যায়। ফলে চরম দুর্ভোগে পরেছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীরা। যদিও বৃষ্টিপাতের কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত পতেঙ্গা পতেঙ্গা আবহাওয়া অফিসে বিগত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

এদিকে বৃষ্টিতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, শোলকবহর, রহমতগঞ্জ, কাপাসগোলা, ফরিদার পাড়া, জিইসি, আগ্রাবাদ, মুরাদপুর, কুসুমবাগ, হালিশহরের কে ও এল ব্লকের সোনালি আবাসিক, বসুন্ধরা আবাসিক, রামপুর, আনন্দীপুরসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু, আবার কোথাও কোমর সমান পানি জমেছে। অনেক বাসাবাড়ি ও দোকানের নিচতলায় পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন বাসিন্দারা।

আরও পড়ুন: ভারী বর্ষণে ১০ জুলাই পর্যন্ত বন্ধ বান্দরবান জেলার সকল পর্যটন কেন্দ্র

এদিকে টানা বৃষ্টিতে বৈরী আবহাওয়ায় সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। নগরীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। এই পরীক্ষা পরে নেওয়া হবে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, আগামী শুক্রবার পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa