ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি, ২০ হাজার মানুষ স্থানান্তর

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি, ২০ হাজার মানুষ স্থানান্তর

ছবি: -সংগৃহীত

স্পেনের রাজধানী মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশের বনাঞ্চলে এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সান মার্তিন ও ভিয়া দেল প্রাদো অঞ্চল থেকে ছড়িয়ে পড়া একাধিক আগুন একত্রিত হয়ে ইতোমধ্যেই প্রায় ৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়েছে।

পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটায় শুক্রবার (২৪ জুলাই) স্পেন সরকার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কেবল দাবানলের কারণে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।

প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে অগ্নিনির্বাপক কর্মীদের। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে ইতোমধ্যে ২০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আবাসন সংকটের কারণে বাধ্য হয়ে অনেক আশ্রয়প্রার্থীকে স্কুল ও জিমনেশিয়ামের মেঝেতে রাত কাটাতে হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা

পরিস্থিতি মোকাবিলায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জরুরি সহায়তা চেয়েছেন। এই আহ্বানে সাড়া দিয়ে গ্রিস দুটি বিশেষ অগ্নিনির্বাপণ বিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানান, জরুরি অবস্থা জারির ফলে উদ্ধার তৎপরতায় বাড়তি অর্থ বরাদ্দের পাশাপাশি সামরিক বাহিনীর দুর্যোগ মোকাবিলা ইউনিট যুক্ত হচ্ছে।

এদিকে ভয়াবহ এই দাবানল ও পর্যটক হ্রাস পাওয়ায় স্পেনে প্রবাসী বাংলাদেশিদের পরিচালিত রেস্তোরাঁ ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa