ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২০ বার পঠিত
কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ

ছবি: সংগৃহীত  

উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে উত্তরাঞ্চলের নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। তিস্তা ও দুধকুমার নদসহ বিভিন্ন নদীর পানি বিপত্সীমার কাছাকাছি কিংবা তা অতিক্রম করে প্রবাহিত হওয়ায় রংপুর ও কুড়িগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলে পানি ঢুকে হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, শুরু হয়েছে নদীভাঙন। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন স্বল্পমেয়াদি বন্যার সতর্কতা দিয়ে প্রস্তুতি জোরদার করেছে।

পীরগাছা (রংপুর) : ভারী বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার প্রভাবে তিস্তা নদীর পানি বেড়ে রংপুর বিভাগের পাঁচ জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী চরাঞ্চলের অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়েছে। বিভিন্ন এলাকায় নদীভাঙনও দেখা দিয়েছে। ডালিয়া পয়েন্টে সোমবার বিকাল ৪টায় তিস্তার পানি বিপত্সীমার ১৭ সেন্টিমিটার নিচে এবং কাউনিয়া পয়েন্টে ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী কয়েক দিন পানি বিপত্সীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে দুধকুমার নদের পানি দ্রুত বেড়ে গত ১৮ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার বিকাল ৩টায় পাটেশ্বরী পয়েন্টে বিপত্সীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে লোকালয় প্লাবিত হতে শুরু করেছে। দক্ষিণ তিলাই গুচ্ছগ্রাম ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীভাঙনের হুমকিতে রয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, শুকনো খাবার ও মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং নদীতীরবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : উজানের ঢল ও বৃষ্টিতে দুধকুমার, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, শংকোষ ও ফুলকুমার নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার বিপত্সীমা অতিক্রম করেছে এবং নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র বিপত্সীমার কাছাকাছি পৌঁছেছে। চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে।

কুড়িগ্রাম : গত ৩০ ঘণ্টায় দুধকুমারের পানি ৯৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপত্সীমার ২৪ সেন্টিমিটার ওপরে উঠে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমারের পানির সমতল আরো বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জেলা প্রশাসন সম্ভাব্য বন্যা মোকাবিলায় আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রেখেছে। আবহাওয়া অধিদপ্তরও রংপুরসহ উজানে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa