ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন স্পিকার

মাতৃভূমি অনলাইন
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন স্পিকার

ছবি: সংগৃহীত  

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।

স্পিকারের দপ্তর সূত্রে জানা গেছে, তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করার পাশাপাশি ইরান-ইরাক যুদ্ধ শুরুর পর ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন খামেনি। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দেশটির সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa