https://dailymatrivumi.com


ছবি: -সংগৃহীত
দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ শিশু।
২৪ ঘণ্টার চিত্র (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত)গত এক দিনে দেশের হাম পরিস্থিতির সংক্ষিপ্ত পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
ক্যাটাগরিসংখ্যাহামের উপসর্গ নিয়ে মৃত্যু ৮ জন (নিশ্চিত হামে মৃত্যু নেই)নতুন আক্রান্ত (হাম) ১৯৭ জননতুন আক্রান্ত (হামের উপসর্গ) ৯৭৪ জনহাসপাতালে নতুন ভর্তি ৯৪১ জনসুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ ১,০১৫ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশে হামের সার্বিক চিত্র অত্যন্ত উদ্বেগজনক। এই সময়ে আক্রান্ত ও মৃত্যুর মোট পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
মৃত্যুর পরিসংখ্যান: হামের উপসর্গ নিয়ে মৃত্যু: ৬৮৪ শিশুনিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু: ৯৫ শিশুমোট মৃত্যু (হাম ও উপসর্গ নিয়ে): ৭৭৯ শিশুআক্রান্ত ও চিকিৎসার পরিসংখ্যান: মোট সন্দেহভাজন হাম রোগী: ১,১৫,১৩৮ জনল্যাব-পরীক্ষিত নিশ্চিত হাম রোগী: ১৪,১০৪ জনহাসপাতালে মোট ভর্তি রোগী: ৯৭,৮১৯ জনহাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে: ৯৪,২৭৫ জন।
আরও পড়ুন: আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ের ঘোষণা পরীমনির
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চিকিৎসকেরা শিশুদের জ্বর বা শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছেন।


