ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক গোলাম কিবরিয়া।  ছবি: -সংগৃহীত

শারীরিক অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা ও বয়সজনিত (৬৫ বছর) কারণ দেখিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক গোলাম কিবরিয়া। গত ২ জুলাই তিনি কেন্দ্রীয় কমিটির কাছে এই পদত্যাগপত্র জমা দেন এবং ১৫ জুলাই কেন্দ্রীয় নেতাদের জয়পুরহাট সফরকালেও বিষয়টি মৌখিকভাবে জানান।

তবে কেন্দ্রীয় কমিটি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ায় গত শুক্রবার (১৭ জুলাই) তিনি স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দলের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে এই গুরুত্বপূর্ণ পদ ধরে রাখা সম্ভব হচ্ছে না। সংগঠনের কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে কারণেই তিনি অব্যাহতি চেয়েছেন।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল বোর্ড

একই সাথে তিনি দলের ভবিষ্যৎ সাফল্য কামনা করে দায়িত্ব পালনকালে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa