ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার পোশাক খাতের পর সেমিকন্ডাক্টরই হবে নতুন সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে আলোচনা ও মধ্যরাতে মোদির বার্তা জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,২৪৬ শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আজ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
Advertise with us

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

মাতৃভূমি অনলাইন
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ২০ বার পঠিত
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

ছবি: সংগৃহীত  

উজানের ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার মাত্র কিছুটা নিচে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজ এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানির চাপ সামাল দিতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে। এর আগে সকাল ৬টায় পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে ছিল বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পানি বৃদ্ধির ফলে নদীপাড়ের নিম্নাঞ্চলগুলোতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন: ১৩ জেলায় ঝড়, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ পানি বাড়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তিস্তার পানি আরো বাড়ছে, আর একটু বাড়লেই নিম্নাঞ্চল প্লাবিত হবে—আমরা ভয় ও উদ্বেগে আছি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৯টায় পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa